বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান
কে.এম আবু হানিফ হৃদয়

দলটির নামকরণ ও পরিচিতি : বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কে.এম আবু হানিফ হৃদয়, তিনি ছাত্র জীবন থেকে লেখালেখিতে জড়িত।  ১৯৯৭ সালে একুশে বইমেলায় বাঁধনের বিচার চাই এর লেখক সাবেক এমপি জয়নাল হাজারী ও সিকদার পাবলিকেশন্স এর প্রকাশক সাবেক এমপি ডা. সাদত আলী সিকদারের অনুপ্রেরণায় ২২টি বই প্রকাশিত হয়েছে।  ২০১৪ সালে স্বতন্ত্র এমপি হিসেবে নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলে ১% ভোটার স্বাক্ষর যাচাই-বাছাইয়ে মনোনয়নপত্র বাতিল করেন।  সেই কষ্টের অনুতাপ থেকে বিশ্ব গণতন্ত্রের জনক আব্রাহাম লিংকনের জীবনী পড়ার হতাশা থেকে বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) নামকরণ করেন।

তিনি ২০১৪ সাল থেকে ২০২৪ সাল পযন্ত ১১টি মামলা, হামলা, গ্রেফতার, গুমসহ বিভিন্ন অত্যাচারের স্বীকার হন।  তিনি অত্যাচার নির্যাতনের মাধ্যমে নিজ জেলার দলমত নির্বিশেষে সাবেক ১০জন এমপি, মেয়র, সচিব, ব্যবসায়ী, মন্ত্রী ও রাজনীতিবিদদের সমন্বয়ে গঠিত নারায়ণগঞ্জ জেলা সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।  টানা তিন মেয়াদে গাজী গ্রুপের চেয়ারম্যান সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী সভাপিত ও তিনি সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।  ২০০৭ সালে দৈনিক বাংলার চোখ পত্রিকার প্রকাশক ও সম্পাদক, ২০০৮ সালে হৃদয় শিক্ষা উনয়ন ফাউন্ডেশন, ২০০৯ সালে হৃদয় শিশু ও পরিবেশ উন্নয় সংস্থা, ঢাকা দক্ষিণ-পূবাঞ্চলীয় প্রেসক্লাব, ২০১১ সালে ঢাকা চার্টাড কমার্স কলেজ প্রতিষ্ঠা করেন।  ২০০১ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বন্যা, প্রাকৃতিক দূর্যোগ, রোহিঙ্গা মানবতা, শীতবস্ত্র, খাবার, শিক্ষা, পরিবেশ, পথশিশু ইত্যাদি মানবসেবায় নিজের আয়ের সবটুকু দিয়ে নিয়েজিত ছিলেন।

১৭ বছর বয়সে লেখক হিসেবে দেশের ৬৪টি জেলা ভ্রমণ করেন।  বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণের মাধ্যমে গণতন্ত্র, একতন্ত্র, স্বৈরতন্ত্র গবেষণার মাধ্যমে রাজনীতিতে মনোনিবেশ হন।  তিনি বিশ্বাস করেন রাষ্ট্র জনগণের, উন্নয়ন জনগণের, ক্ষমতা জনগণের আর সবার ওপরে দেশ।।  

                       দলটির গঠনতন্ত্র অনুযায়ী কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটি, থানা কমিটি, ইউনিয়ন কমিটি, ওয়ার্ড কমিটি।  নীতি নির্ধারক কমিটি ও উপদেস্টা কমিটি রয়েছে। 

Scroll to Top