,
,

দেশের তৃতীয় শক্তি হিসেবে রিপাবলিকান ছায়া মন্ত্রী সংসদ গঠিত

২৬ সেপ্টেম্বর দলীয় কার্যালয়ে রিপাবলিকান ছায়ামন্ত্রী সংসদের দপ্তর বন্টন করা হয়। তার আগে গত ১৮ সেপ্টেম্বর বিজয়নগর ৭১ হোটেলে জাতীয় সংকট নিয়ে আলোচনা সভায় পার্টির চেয়ারম্যান নেতাজি কে.এম. আবু হানিফ হৃদয়ের সভাপতিত্বে ছায়ামন্ত্রী সংসদ গঠন করা হয়। সরকারের মন্ত্রী পরিষদ ও বিরোধী দলের কার্যকলাপের উপর আলোচনা সমালোচনা জনস্বার্থে তুলে ধরার জন্য ছায়ামন্ত্রী হিসেবে কাজ করার জন্য দায়িত্ব দেওয়া হয় খন্দকার শফিকুল ইসলাম, স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন ছায়া মন্ত্রণালয়, ড.ফারজানা সুলতানা পরাষ্ট্র ছায়া মন্ত্রণালয়, এডভোকেট আমিনুল ইসলাম জলিল অর্থ ও পরিকলপনা ছায়া মন্ত্রণালয়, মোঃ শাহ আলম স্বরাষ্ট্র ছায়া মন্ত্রণালয়, এডভোকেট মাইন উদ্দীন হক আইন, বিচার ও সংসদ ছায়া মন্ত্রণালয়, ইঞ্জিনিয়ার মোঃ কামাল হোসেন গৃহায়ন, গণপূর্ত ও ভূমি ছায়া মন্ত্রণালয়, সালিমা আহমেদ নিঝুম শিক্ষা ছায়া মন্ত্রণালয়, মোঃ ওমর ফারুক, ডাক ও টেলিযোগাযোগ ছায়া মন্ত্রণালয়, মোঃ ফয়জুন্নুর আখন রাসেল, তথ্য ও সম্প্রচার ছায়া মন্ত্রণালয় মোঃ আবুল কালাম পলাশ, ডাক ও টেলিযোগাযোগ ছায়া মন্ত্রণালয়, আব্দুর রাজ্জাক রাজু, যুব, ক্রীড়া ও সংস্কৃতি ছায়া মন্ত্রণালয়, এম.আর সেলিম বিদ্যুৎ, জ্বালানি, ও খনিজ সম্পদ ছায়া মন্ত্রণালয়, রেবেকা রউফ মহিলা ও শিশু বিষয়ক ছায়া মন্ত্রণালয়, মোঃ হোসাইন, পরিবেশ, বন ও জলবায়ু ছায়া মন্ত্রণালয়, মাওলানা এমদাদুল হক ধর্ম ছায়া মন্ত্রণালয়, ডাঃ এস.এম. মাহফুজ এহসান স্বাস্থ্য ছায়া মন্ত্রণালয়, মোঃ রবিউল আউয়াল কৃষি ও খাদ্য ছায়া মন্ত্রণালয়, এম.এ. মতিন সড়ক পরিবহণ ও সেতু ছায়া মন্ত্রণালয়, সগীর আহমেদ সরুজ মৎস্য ও প্রাণী সম্পদ ছায়া মন্ত্রণালয়, ঢালী মোঃ সুমন শ্রম ও কর্মসংস্থান ছায়া মন্ত্রণালয়, কামরুন্নাহার আন্না সমাজকল্যাণ ছায়া মন্ত্রণালয়, মোঃ আলাউদ্দিন বেসরকারি বিমান ও পর্যটন ছায়া মন্ত্রণালয়, হাফিজুর রহমান রুবেল পাট ও বস্ত্র ছায়া মন্ত্রণালয়, মোহাম্মদ আকরাম হোসাইন শিল্প ও বাণিজ্য ছায়া মন্ত্রণালয়, মোঃ আল-গালিব তুহিন রেল ছায়া মন্ত্রণালয়, মোঃ সোহাগ আহমেদ মুক্তিযোদ্ধা ছায়া মন্ত্রণালয়, মোবারক করিম নৌ পরিবহণ ছায়া মন্ত্রণালয়। মন্ত্রী পরিষদদের নাম ঘোষণা করেন দলের উপদেষ্টা অধ্যাপক ড. দেওয়ান এম.এ. সাজ্জাদ। দলটি নির্বাচিত সরকার ও বিরোধী দলকে যার যার ভূমিকায় থেকে দেশের স্বার্থে গণতন্ত্র প্রতিষ্ঠায় পূর্ণ মেয়াদ পূরণ করার সহযোগিতা করবে। দেশের বৈশ্বিক সমস্যা মোকাবেলায় সরকারের এমপি মন্ত্রী ও আমলাদের স্বচ্ছতা, জবাবদিহিতার মাধ্যমে দেশের টাকা যেনো আর লুটপাট না হয় দলটি সে লক্ষ্য নিয়ে কাজ করবে। সরকার ও বিরোধী দলের অগণতান্ত্রিক ভূমিকার বিরুদ্ধে দলটি নিরলসভাবে কাজ করে যাবে। সরকারি মন্ত্রীদের মদদে হামলা, মামলা, গ্রেফতার বাণিজ্য, দমন পীড়নের বিরুদ্ধেও কাজ করবে। দেশের উন্নয়নে তেল, গ্যাস মজুদ, শতভাগ বিদ্যুৎ নিশ্চিত, বিদেশি বিনিয়োগ, রপ্তানি বৃদ্ধি, দক্ষ কর্মসংস্থানেও সরকারকে সহযোগিতা করা হবে। বাংলাদেশ রিপাবলিকান পার্টি বিশ্বাস করে রাষ্ট্র জনগণের, উন্নয়ন জনগণের, ক্ষমতা জনগণের আর সবার ওপরে দেশ।

Scroll to Top